অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারী, ২০২৫: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে খোয়াই জেলার অন্তর্গত খোয়াই মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় জনসাধারণের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ আগামী ২৪ জানুয়ারি, ২০২৫ থেকে আগামী ২৪ মার্চ, ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে।
এই সময়ে প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন ভোট ৫টা পর্যন্ত এই আদেশ কার্যকর হবে। বিএনএস ২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী খোয়াই জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রন এই আদেশ জারি করেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ এর আওতায় আসবে না।
জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক প্রদত্ত বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি কাজে নিয়োজিত সরকারি কর্মীগণ এবং এখনই চিকিৎসার প্রয়োজন এমন ব্যক্তিগণ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএস ২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জেলাশাসক কার্যালয় থেকে এতথ্য জানানো হয়েছে।









