পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, শচীন দেববর্মণ এবং মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২২ সেপ্টেম্বর, ২০২৬: কমলপুর মহকুমায় পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী, কুমার শচীন দেববর্মণ জন্মজয়ন্তী ও মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন এর অফিস কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার, বরিষ্ঠ তথ্য আধিকারিক বিদ্যা মোহন জমাতিয়া, মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সদস্যাগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৫ সেপ্টেম্বর কমলপুর নজরুল ভবনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী, আগামী ১ অক্টোবর কমলপুর নজরুল ভবনে কুমার শচীন দেববর্মণের জয়ন্তী এবং ২ অক্টোবর কমলপুরের ফুলছড়ি বাজার সংলগ্ন স্থানে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এই অনুষ্ঠান সমূহকে সুন্দর ও সফল করে তোলার জন্য কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সকলের সহযোগিতা কামনা করেছেন।

Recent Posts