প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, পশ্চিম জেলায় এখন পর্যন্ত ১৭,৭৮৭ জন কৃষক উপকৃত

অনলাইন ডেস্ক, ২২ সেপ্টেম্বর, ২০২৬: কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে চলতি অর্থবছরের খারিফ মরশুমে পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন কৃষি মহকুমা এলাকায় ১১৫ হেক্টরে আউস ধান, ১৫,৫০০ হেক্টরে আমন ধান, ১৩০৫ হেক্টরে ভুট্টা, ১৩১০ হেক্টরে ডাল জাতীয় শস্য, ৯৭৫ হেক্টরে তৈলবীজ, ২৫ হেক্টরে পাট, ১০ হেক্টরে মেস্তা, ২৫ হেক্টর তুলা ও ৬০ হেক্টরে আখ চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এরমধ্যে এখন পর্যন্ত ৯০ হেক্টর জমি আউস ধান, ১৫,৩৪৪ হেক্টর জমি আমন ধান, ১০৭০ হেক্টর জমি ভুট্টা, ১০৪৬ হেক্টর জমি ডাল জাতীয় শস্য, ৬১০ হেক্টর জমি তৈলবীজ, ২৫ হেক্টর জমি পাট, ৭হেক্টর জমি মেস্তা ও ৫৮ হেক্টর জমি আখ চাষের আওতায় এসেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় পশ্চিম জেলায় এখন পর্যন্ত মোট ১৭,৭৮৭ জন কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এরজন্য মোট ৩৫৫.৭৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পশ্চিম জেলা কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts