ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ

অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী, ২০২৫: রেল পথকে ব্যবহার করে নেশা সামগ্রীর আদান প্রদান অব্যাহত রেখেছে নেশাকারবারিরা। এইবার ধর্মনগর আরপিএফ-এর তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ। জানা যায় ফিরোজপুর থেকে আগরতলা যা৪ওয়ার সময় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস বুধবার রাতে ধর্মনগর রেল স্টেশনে দাড়ায়।

সেই সময় আরপিএফ ট্রেনটিতে তল্লাশি চালায়। এই তল্লাসি অভিযানে ৬ টি ব্যাগ থেকে মোট ৫৫৭ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। তবে আরপিএফ কাউকে আটক করতে পারেনি। আরপিএফ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে