প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীদের শুভেচ্ছা জানান

অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী, ২০২৫: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ দেশ প্রজাতন্ত্র হওয়ার ৭৫ তম গৌরবময় বছর উদযাপন করছে। সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “শুভ প্রজাতন্ত্র দিবস।

আজ আমরা প্রজাতন্ত্র হওয়ার ৭৫টি গৌরবময় বছর উদযাপন করছি। আমরা সেই সমস্ত মহান নারী ও পুরুষদের প্রণাম জানাই, যাঁরা আমাদের সংবিধান তৈরি করেছেন এবং গণতন্ত্র, মর্যাদা ও ঐক্যের মধ্যে আমাদের যাত্রা সুনিশ্চিত করেছেন। এই উদযাপন আমাদের সংবিধানের আদর্শ সংরক্ষণ করা এবং এক শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের দিকে কাজ করার জন্য আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করুক।”

 

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে