ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস, ধর্মনগরে আলোচনাচক্র

অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী, ২০২৫: শিক্ষার অধিকার আইন, বাল্যবিবাহ রোধ আইন ও পকসো আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ধর্মনগরে এক আলোচনাচক্র আয়োজিত হয়৷ ‘ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস’ -এর উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই আলোচনাচক্রের আয়োজন করা হয়।

উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এই আলোচনাচক্রের উদ্বোধন করেন। উত্তর ত্রিপুরা জেলার চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির চেয়ারপার্সন প্রাণকৃষ্ণ পাল, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ, ধর্মনগর মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর জিনিয়াস দেববর্মা, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি পুইয়া, ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস -এর সদস্য-সদস্যা প্রমুখ এই আলোচনাচক্রে অংশনেন।

আলোচনাচক্রে শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ রোধ, অভিযোগ নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে অতিথিগণ বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীও অভিভাবকগণ এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে