প্রধানমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্পে ঘোড়াকাপ্পা এডিসি ভিলেজে কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্প নিয়ে সচেতনতা শিবির

অনলাইন ডেস্ক, ০১ ফেব্রুয়ারী, ২০২৫ : প্রধানমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্পে গতকাল শিলাছড়ি ব্লকের ঘোড়াকাপ্পা এডিসি ভিলেজ কার্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য সচেতনতা শিবির।

শিবিরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প ও পরিষেবাগুলি সম্পর্কে জনগণকে সচেতন করা হয়। শিবিরে ৩টি স্ব-সহায়ক দলকে উল্লেখযোগ্য কাজের জন্য পুরস্কৃত করা হয়। তাছাড়াও স্ব-সহায়ক দলগুলির জীবিকা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। মেগা স্বাস্থ্য সচেতনতা শিবিরে ৩০০ জন রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। তাছাড়া শিবিরে ৩৮ জনের রক্তের গ্রুপ পরীক্ষা হয় এবং ১৫০ জন মায়ের মধ্যে পুষ্টি কিট বিতরণ করা হয়।

একজন দিব্যাঙ্গজনকে একটি হুইলচেয়ার দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন শিলাছড়ি ব্লকের বিএসি চেয়ারম্যান থাঙ্গিয়া মগ, ব্লকের বিডিও পাচল চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং, বিদ্যালয় পরিদর্শক টিটিএএডিসি প্রদ্যুৎ চাকমা, রাজ্য বিদ্যালয় পরিদর্শক সমীরণ চাকমা, সমাজসেবী গোপাল বৈষ্ণব, সমাজসেবী অমর সাহা প্রমুখ।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে