অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী, ২০২৫: রাজ্যে গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে স্পর্শ লেপ্রোসি সচেতনতা পক্ষ অভিযান। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে। গত ৫ ফেব্রুয়ারি ঊনকোটি জেলার ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন ইরানী আয়ুষ্মান আরোগ্য মন্দিরের আওতাধীন জুমেরচেক অঙ্গনওয়াড়িকেন্দ্রে ঐ এলাকার লোকেদের সাথে স্পর্শ কুষ্ঠ রোগের সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে ইরানী আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম মৌসুমী কর কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও উক্ত কর্মসূচিতে রুটিন টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে মোট ১১ জন শিশু ও ৪ জন গর্ভবতী মহিলাকে টিকাকরণ করানো হয় এবং এর পাশাপাশি এলাকাবাসীদেরকে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে আলোচনা ও পরামর্শ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন এএনএম মৌসুমী কর, আশা ফেসিলিটেটর ও আশাকর্মী।









