অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী, ২০২৫: বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে গত ৫ ফেব্রুয়ারি গোমতী জেলা হাসপাতালে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আলোচনাচক্রে রোগী এবং রোগীর সাথে আসা রোগীর আত্মীয়স্বজনদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবসের উপর সচেতনতামূলক আলোচনা করা হয়।
ক্যান্সার রোগটা মানব সমাজে যে ভাবে বেড়ে চলেছে তার থেকে নিজেকে রক্ষা করতে একমাত্র স্বাস্থ্য সচেতনতায় মূল চাবিকাঠি।নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, ধুমপান থেকে বিরত থাকা,শারীরিক ব্যায়াম করা ইত্যাদি।ক্যান্সার রোগ বিশেষ করে তিন ধরনের বেশি দেখা যায় মুখগহ্বরের ক্যান্সার স্তনের ক্যান্সার ও জরায়ু ক্যান্সার।
দীর্ঘদিন ধরে মুখে এবং গলাতে ঘা, গলার স্বর পরিবর্তন,স্তন ফুলে গিয়ে চাকা হয়ে যাওয়া, ৪৫ বছরের উর্ধ্বে মহিলাদের যাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে ব্লিডিং শুরু হয় এইসব লক্ষণগুলি দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা নিরিক্ষা করার নিদের্শ দেন।
পরীক্ষা নিরিক্ষার পর ক্যান্সার সনাক্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করার পরামর্শ প্রদান করেন। আলোচনাচক্রে প্রোগ্রাম অফিসার ডাঃ চিরঞ্জিত নোয়াতিয়া ও নার্সিং অফিসার শিউলী দাস ক্যান্সার সচেতনতার বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।









