ডেস্টিনেশন ত্রিপুরা-ল্যান্ড অব অপরচুনিটিজ : বিজনেস কনক্লেভ-2025 রাজ্যে বিনিয়োগের নতুন দিগন্তের সুচনা

অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী, ২০২৫: শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আজ থেকে ২ দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা-ল্যান্ড অব অপরচুনিটিজ : বিজনেস কনক্লেভ-২০২৫ শুরু হয়েছে। হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত এই কনক্লেভের লক্ষ্য হল শিল্পোদ্যোগী ও বিনিয়োগকারীদের একত্রিত করে পারস্পরিক সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে একটি শিল্প সহায়ক বাতাবরণ তৈরী করা।

কনক্লেভে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জীতেন্দ্র কুমার সিনহা, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের পক্ষে সৌগত নিয়োগী, ক্রেন গ্লোবাল সলিউশনের পক্ষে রাঘব রাম, জিএনআরসি’র ডা. আশিস মালাকার প্রমুখ। তাছাড়াও এই কনক্লেভে ১৫০ জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন। কনক্লেভে বিনিয়োগকারীগণ বিভিন্ন দপ্তরের সাথে আনুমানিক ৩ হাজার কোটি টাকার বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

তাছাড়াও কনক্লেভে মউ এবং লেটারর্স অব ইনটেন্ট স্বাক্ষরের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে৷ কনক্লেভে দপ্তরভিত্তিক আলোচনা ছাড়াও প্রতিটি সেক্টরে রাজ্য সরকারের প্রদত্ত নীতি এবং বিশেষ সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়েছে৷ কনক্লেভে বিনিয়োগকারীগণ বিনিয়োগ এবং প্রবৃদ্ধি বাড়ানোর জন্য রাজ্যের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করেন।

কনক্লেভে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সুস্থায়ী উন্নয়নের সূচকে ত্রিপুরা অগ্রণী স্থানে রয়েছে। তাছাড়াও উন্নয়ন সূচকে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। কনক্লেভে মুখ্যসচিব শিল্প স্থাপনের প্রেক্ষিতে রাজ্যের ভৌগলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন৷ কনক্লেভে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে শিল্প ক্ষেত্রে রাজ্য সরকারের রাজ্যের বিনিয়োগ বান্ধব নীতির কথা তুলে ধরেন। তিনি রাজ্যের শিল্প সম্ভাবনার ক্ষেত্রগুলির কথাও তুলে ধরেন। কনক্লেভে স্বাগত বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্ৰী বি৷

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে