নাবালিকা অপহরণ কাণ্ডে এক যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী, ২০২৫: নাবালিকা অপহরণ কাণ্ডে এক যুবককে গ্রেফতার করল কৈলাশহর মহিলা থানার পুলিশ। এই ব্যাপারে কৈলাশহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী সংবাদ মাধ্যমকে জানান, কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপার এলাকার এক নাবালিকাকে কৈলাসহর পাখিরবাদা এলাকার বাসিন্দা সুবেল আলী নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়।

শুক্রবার ওই নাবালিকার পরিবার সুবেল আলীর বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ অভিযুক্ত সুবেল আলীকে তার নিজ ঘর থেকে গ্রেফতার করে। অন্যদিকে সেই নাবালিকাটিকে উদ্ধার করে মহিলা থানার পুলিশ সুবেল আলীর নিজ ঘর থেকে।

পাশাপাশি কৈলাসহর মহিলা থানার পুলিশ সুবেল আলীর বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। শনিবার সুবেল আলীকে কৈলাসহর মহিলা থানার পুলিশ কৈলাসহর জেলা দায়রা আদালতে সোপর্দ করে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে