ছয় ঘরিয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে চোখের ছানি সনাক্তকরণ শিবির

অনলাইন ডেস্ক, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ : সিপাহীজলা জেলার থেলাকুং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত ছয় ঘরিয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ১১ ফেব্রুয়ারি চোখের ছানি সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। তাতে থেলাকুং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অপটোমেট্রিস্ট সমিত বণিক মোট ২৮ জনের চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ১৯ জনের চোখের ছানি সনাক্ত করা হয়।

তাদেরকে পরবর্তী সময়ে অস্ত্রোপচারের জন্য আইজিএম হাসপাতালে রেফার করা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। বাকী ৯ জনের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়াও উক্ত শিবিরে উপস্থিত ছিলেন এমপিএস দশরথ দেববর্মা, এমপিডব্লিও পরম কিশোর জমাতিয়া, কমিউনিটি হেলথ অফিসার কিশমা দেববর্মা ও আশাকর্মীরা। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts