কামেশ্বর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড তৈরির কর্মসূচি

অনলাইন ডেস্ক, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ : উত্তর জেলার শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত কামেশ্বর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ১০ ফেব্রুয়ারি আয়ুষ্মান বয় বন্দনা কার্ড তৈরীর কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাতে ৭০ বছর বা তার ঊর্ধ্ব (আধার কার্ড অনুযায়ী) ২৫ জন এলাকাবাসীর আয়ুষ্মান বয় বন্দনা কার্ড তৈরী করে তাদেরকে প্রদান করা হয়।

এই কর্মসূচিতে কামেশ্বর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এমপিডব্লিও রীতা দে এবং আয়ুষ্মান মিত্র সুরজিত দেবনাথ উপস্থিত থেকে এই কার্ড তৈরীর কর্মসূচি সম্পন্ন করেন। তাছাড়া গত ৮ এবং ১০ ফেব্রুয়ারি শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত নর্থ গঙ্গানগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড তৈরীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তাতে নর্থ গঙ্গানগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার অরবিন্দ দেববর্মা, এমপিডব্লিও পুলক চন্দ্র দাস এবং আয়ুষ্মান মিত্র সুরজিত দেবনাথ মোট ১৫ জন এলাকাবাসীর আয়ুষ্মান বয় বন্দনা কার্ড তৈরী করে তাদেরকে প্রদান করেন। এই দুটি কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা আয়ুষ্মান বয় বন্দনা কার্ড তৈরী করার পাশাপাশি উপস্থিত এলাকাবাসীর মধ্যে ৭০ বছর বা তার ঊর্ধ্ব (আধার কার্ড অনুযায়ী) সকল প্রবীণ নাগরিকদের জন্য আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে পরিবার পিছু বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পরিষেবা প্রদান করার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে