তুলারাম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাস বহু সম্মেলন ও স্বাস্থ্য শিবির

অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫: ঊনকোটি জেলার মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ধনীছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অধীন তুলারাম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১২ ফেব্রুয়ারি, ২০২৫ সাস বহু সম্মেলন এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। তাতে এলাকার শাশুড়ি, বৌমা, শিশু ও কিশোরীরা উপস্থিত ছিলেন।

এদিন স্বাস্থ্যকর্মীরা মিশন পরিবার বিকাশ কর্মসূচির অধীনে পরিবারে শাশুড়ি-বৌমার ভূমিকা, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি, গর্ভবতী মহিলাদের প্রাতিষ্ঠানিক প্রসব করানো, কিশোরী বয়সে মেয়েদের বিবাহ না দেওয়া, কম বয়সে গর্ভধারণ প্রতিরোধ করা, জননী সুরক্ষা যোজনা এবং জননী শিশু সুরক্ষা কার্যক্রমের সুবিধা গ্রহণ করা, এইসব বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা মোট ১৫ জন এলাকাবাসীকে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। এদের মধ্যে ছয় জনের উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল, দুই জনের সাধারণ সর্দি কাশি ছিল এবং তিন জনের পেটের সমস্যা ছিল ও বাকী ছয় জনের রক্তের শর্করার মাত্রা পরিমাপ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ধনীছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার কে নানখাফেলি, এএনএম শিথা চাকমা, আশা ফেসিলিটেটর অনামিকা চাকমা ও এলাকার আশাকর্মী দয়াবতী রিয়াং। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে