ন্যাশনাল ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির মৌ-স্বাক্ষর

অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫: ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আগরতলার মধ্যে একাডেমিক, গবেষণা সহযোগিতা এবং ছাত্র বিনিময় প্রোগ্রামের জন্য মৌ-স্বাক্ষরিত হয়।

শুক্রবার ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই মৌ স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের অধিকর্তা এইচ কে প্রতিহারি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওয়াই পি সিং সহ অন্যান্যরা।

ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওয়াই পি সিং অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আগরতলার মধ্যে এইদিন মৌ স্বাক্ষরিত হয়েছে।

তিনি এইদিন বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন প্রমানের অভাবে অনেক সময় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। সন্দেহের মধ্যে থেকে কোন ধরনের বিচার বা রায় দেওয়া যায় না। তাই বিচার প্রক্রিয়ায় ফরেনসিক-এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে