অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫: গর্ভবতী মহিলাদের শারীরিক সুস্থ, নিরাপদ ও সুরক্ষিত প্রসব করানোর লক্ষ্যে খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগে গত ১২ ফেব্রুয়ারি, ২০২৫ এই জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ও নার্সিং অফিসারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অমূল্য দেববর্মা গর্ভবতী মহিলাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। গর্ভবতী মহিলাদের যত্ন বিষয়ক নানাবিধ প্রশিক্ষণও প্রদান করা হয়।
এছাড়াও এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যানেস্থেসিস্ট বিশ্বজিৎ দেববর্মা এবং অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল অ্যামিনিস্ট্রেটর সঞ্জিত দাস প্রমুখ। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।









