কবি নজরুল বিদ্যাভবন বিদ্যাজ্যোতি উচ্চ বিদ্যালয়ে আয়ুষ্মান স্কুল হেলথ মিশন কর্মসূচি

অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫: স্কুল হেলথ মিশন কর্মসূচির অধীনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরিষেবা প্রধানের লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে আয়ুষ্মান স্বাস্থ্য শিবির ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। খোয়াই জেলার অধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অন্তর্গত কবি নজরুল বিদ্যাভবন বিদ্যাজ্যোতি উচ্চ বিদ্যালয়ে গত ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাতে মোট ৮৭ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল।

স্বাস্থ্যকর্মীরা তাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ও রেনডম ব্লাড সুগার (আরবিএস) পরীক্ষা করেন এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধে আয়রন ফলিক অ্যাসিড এবং কৃমিনাশক ট্যাবলেট অ্যালবেনডাজল প্রদান করা হয়। এর পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা ছাত্রছাত্রীদের সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিয়মিত শরীরচর্চা করা, স্বাস্থ্যকর ও আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করা এবং সর্বোপরি সব ধরনের নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার থেকে দূরে থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

উক্ত কর্মসুচিতে উপস্থিত ছিলেন ল্যাব টেকনিশিয়ান হেলেন রূপিনী এবং এমপিডব্লিও রত্না রাঙ্খল। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে