সিপাহীজলা জেলাভিত্তিক স্পোর্টস ট্যালেন্ট সার্চ-২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ৩ মার্চ, ২০২৫: যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ বিশালগড় ব্লকের রাস্তারমাথা খেলার মাঠে সিপাহীজলা জেলাভিত্তিক স্পোর্টস ট্যালেন্ট সার্চ-২০২৫ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের বিকাশ ঘটে।

তাই ছাত্রছাত্রীদের পাঠক্রমে শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রধান অতিথির ভাষণে সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে আজকের দিনে খেলাধুলার মাধ্যমেও প্রতিষ্ঠিত হওয়া যায়। তবে সব ক্ষেত্রেই প্রয়োজন নিবিড় অনুশীলন। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা সমীর দেববর্মা। সভাপতিত্ব করেন গকুলনগর গ্রামপঞ্চায়েতের প্রধান রিক্তা পাল মল্লিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চালী দেববর্মা, চড়িলাম ব্লকের বিডিও কৃত্তিকা সাহা, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সিপাহীজলা জেলার আইকন রিমা বেগম প্রমুখ। অনুর্ধ ১০ এবং ১৪ বছর বয়সের ছেলেমেয়েরা খো খো, কবাডি, এথলেটিক্স এবং ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতায় জেলার ৩টি মহকুমা থেকে ৩১২ জন ছেলেমেয়ে অংশ নেয়।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে