অনলাইন ডেস্ক, ২২ মে, ২০২৬: আজ দ্যা ত্রিপুরা জয়েন্টে এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ত্রিপুরার জয়েন্টে এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের চেয়ারম্যান ডঃ শুভদীপ পাল শিক্ষা ভবনের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে ফল ঘোষণা করেন। তিনি সাংবাদিক সম্মেলনে জানান, গত ২২ এপ্রিল ২০২৬ ত্রিপুরা জয়েন্টে এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষার জন্য ৪৭৩১ জন পরীক্ষার্থী আবেদন করেছিল।
পরীক্ষা দিয়েছিল পিসিএম গ্রুপে ১৮৬৪ জন এবং পিসিবি গ্রুপে ৩৮৭৩ জন পরীক্ষার্থী। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.tbjee.tripura.gov.in ফল দেখা যাবে। এই ওয়েবসাইট খুলে পরীক্ষার্থীগণ তাদের মেরিট পজিশন দেখে নিতে পারবে। এছাড়া কেউ যদি আলাদাভাবে বিষয়ভিত্তিক মার্কস দেখতে চায় তো তারা ওয়েবসাইটে গিয়ে নাম, রোল নং, পাসওয়ার্ড দিয়ে লগইন করে সব বিষয়ের মার্কস সিট দেখতে পারবে।
সাংবাদিক সম্মেলনে টিবিজেই এর চেয়ারম্যান ডঃ পাল জানান, পিসিএফ গ্রুপে প্রথম হয়েছে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অর্ঘ্যজ্যোতি সাহা। দ্বিতীয় হয়েছে বিলোনিয়া সরকারি ইংরেজী মাধ্যম বিদ্যালয়ের অনিমেষ সরকার। তৃতীয় হয়েছে শিশুবিহার স্কুলের আকাশ চৌধুরী। পিসিবি গ্রুপে প্রথম হয়েছে মর্ডান এইচএস স্কুলের বৈভব রায়। দ্বিতীয় হয়েছে শিশু বিহার এইচএস স্কুলের আকাশ চৌধুরী। তৃতীয় হয়েছে শিশু বিহার এইচএস স্কুলের অর্ণব মিত্র।
চেয়ারম্যান ডঃ পাল সাংবাদিক সম্মেলনে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেরিট লিস্টে যাদের নাম আছে তাদের জয়েন্ট এন্ট্রান্স এর কাউন্সেলিং এর সুযোগ নিতে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। কিছুদিনের মধ্যে এই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য টিবিজিইই পোর্টাল ওপেন করা হবে। অনলাইন রেজিস্ট্রেশনের পরেই পরীক্ষার্থীদের কাউন্সিলিং এর জন্য ডাকা হবে। এই কাউন্সেলিং এর মাধ্যমেই পরীক্ষার্থীগণ কে কোন বিষয়ে সিট পাবে তা নির্ধারণ করা হবে।








