কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

অনলাইন, ২৬ মে, ২০২৬: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ মুক্তধারা অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ নজরুল নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।