স্বল্প সঞ্চয় প্রকল্পঃ পশ্চিম জেলায় চলতি অর্থবর্ষের এখন পর্যন্ত ৭২.৩৮ কোটি টাকা সংগৃহীত

প্রগতি ত্রিপুরা, ২৯ মে, ২০২৬: স্বল্প সঞ্চয় প্রকল্পে ২০২৬-২৭ অর্থ বছরে পশ্চিম জেলার তিনটি মহকুমা থেকে ৮০৬ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরমধ্যে সদর মহকুমা থেকে ৭১৫ কোটি টাকা, জিরানীয়া মহকুমা থেকে ৫৩ কোটি টাকা, এবং মোহনপুর মহকুমা থেকে ৩৮ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ইতিমধ্যে এখন পর্যন্ত জেলার তিনটি মহকুমা থেকে ৭২.৩৮ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে সদর মহকুমা থেকে ৬৪৮১ কোটি টাকা, জিরানীয়া মহকুমা থেকে ৪৫৩ কোটি টাকা এবং মোহনপুর মহকুমা থেকে ৩.০৪ কোটি সংগৃহীত হয়েছে। পশ্চিম জেলা স্বল্প সঞ্চয় কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts