আমতলি থানা এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ

অনলাইন ডেস্ক, ২৩ জুন, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি থানা এলাকায় শান্তি, সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে সাধারণ মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ১৬৩ ধারায় এই বিধিনিষেধ ২৩ জুন, ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে ৩৬ ঘন্টার জন্য অর্থাৎ ২৫ জুন, ২০২৬ সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। জেলাশাসক আদেশে জানিয়েছেন উল্লিখিত এলাকায় উল্লিখিত সময়ের মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তি অস্ত্রসহ বা অস্ত্র ছাড়া সমবেত হতে পারবেন না। জেলাশাসক আদেশে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত মিলিটারি।

প্যারা মিলিটারি, রাজ্য পুলিশের কর্মীদের চলাচলের ক্ষেত্রে, অফিসের জরুরি প্রয়োজনে নিযুক্ত সরকারি কর্মচারিদের ক্ষেত্রে, জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের চলাচলের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলাশাসক আদেশে জানিয়েছেন আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent Posts