ফটিকছড়া গ্রামপঞ্চায়েতে ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম

অনলাইন ডেস্ক,২৩ জুন, ২০২৬: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি-র উদ্যোগে গতকাল মোহনপুর ব্লকের পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজালঘাট উচ্চ বিদ্যালয়ে ‘ভাইব্র‍্যান্ট ভিলেজ প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমাশাসক ধৃতি শেখর রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নে যুবসমাজের ক্ষমতায়ণ, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি যুবক যুবতীদের এনসিসি-তে যোগদান করে দেশের উন্নয়নে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিষ দাসগুপ্ত, বাজালঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দেববর্মা, পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ চন্দ্র শীল, বিশিষ্ট সমাজসেবী শিবেন্দ্র দাস।

এছাড়া অনুষ্ঠানে এনসিসি-র কর্মকর্তা ও ক্যাডেট, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি-র এএনও সুমন শুরু দাস। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি’র কমান্ডিং অফিসার কর্ণেল এন এস বাথ। অনুষ্ঠানে এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন সৈনিকদের সংবর্ধনা এবং বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে