স্বর্ণপদক জয়ী অস্মিতাকে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট, ২০২৬:  কমনওয়েলথ গেমস-২০২৬ এ দেশের হয়ে জুডো বিভাগে স্বর্ণপদক জয়ী রাজ্যের মেয়ে অস্মিতা দে কে গতকাল দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অস্মিতা ভারতের প্রথম জুডো বিভাগে স্বর্ণপদক জয়ী এথলেট হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর এই ঐতিহাসিক সাফল্যে গোটা দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে। অস্মিতা গতকাল প্রথম তাঁর নিজ জেলায় আসলে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষ্যে অস্মিতাকে নিয়ে মনুরমুখ থেকে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিটি তবলা চৌমুহনী, বনকর ব্রিজ, বিদ্যাপীঠ কর্ণার, কালীনগর এবং রাজীব কর্ণার হয়ে সোনাইছড়ির উদ্দেশ্যে যাত্রা করে।

পরবর্তীতে অস্মিতার নিজ গ্রাম দক্ষিণ সোনাইছড়ির স্কুল প্রাঙ্গণে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা, কোচ, তাঁর পরিবারের সদস্য-সদস্যা সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিগণ জানান যে, অস্মিতার এই সাফল্য প্রমাণ করে যে সাধারণ ও প্রান্তিক পরিবেশ থেকেও কঠোর পরিশ্রম, পারিবারিক উৎসাহ এবং সঠিক প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে বিশ্বমঞ্চে সফলতা অর্জন করা সম্ভব। অস্মিতার এই সাফল্য রাজ্যের তরুণদের বিশেষ করে মেয়েদের মনে এক নতুন আশার আলো জাগিয়েছে। বিলোনীয়া থেকে গ্লাসগো পর্যন্ত অস্মিতার লড়াই প্রমাণ করে যে দৃঢ় মনোবল এবং একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে যেকোন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

গোমতী জেলা হাসপাতাল, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ

দুর্জয়নগরে নার্সিং কলেজ, নার্সিং স্কুল ও এএনএম ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধন, সরকার প্রান্তিক অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলছে: মুখ্যমন্ত্রী