দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে: বনমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট, ২০২৬: হর ঘর তিরঙ্গা অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে আজ খোয়াই জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের যৌথ উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলাশাসক রজত পন্থ, পুলিশ সুপার বি জে রেড্ডি, মহকুমা শাসক নির্মল কুমার ঝা, এডিএম অভেদানন্দ বৈদ্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। বর্ণাঢ্য র‍্যালি শহর এলাকা পরিক্রমা করে দশরথ দেব মেমোরিয়‍্যাল কলেজে মিলিত হয়।

এর পর বনমন্ত্রী অনিমেষ দেববর্মা দশরথ দেব মেমোরিয়‍্যাল কলেজের অডিটোরিয়ামে ‘হর ঘর তিরঙ্গা’ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রদর্শনী ও রঙ্গোলি ঘুরে দেখেন। বনমন্ত্রী অডিটোরিয়াম হলে একটি চারা গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, শুধু পতাকা উত্তোলন করলেই হবে না। এর জন্য আমাদের আচরণ, সঠিক কর্তব্য, দেশপ্রেমে নিজেদের উদ্বুদ্ধ হতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। দেশের জন্য ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল ও দীনেশ, ভগৎ সিং সহ যে সমস্ত মনীষীগণ আত্ম বলিদান দিয়েছেন তাঁদের সম্পর্কে চর্চা করতে হবে। দেশকে জানতে হবে। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সকলের প্রতি আহ্বান জানান।

স্বাগত বক্তব্য রাখেন দশরথ দেব মেমোরিয়‍্যাল কলেজের অধ্যক্ষ ড. নির্মল ভদ্র। সভাপতিত্ব করেন এডিএম অভেদানন্দ বৈদ্য। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ও কলেজের ছাত্রছাত্রীগণ সহ আপদামিত্র ও সিভিল ডিফেন্সের সদস্য-সদস্যাগণ সহ আরক্ষা কর্মীগণ অংশ গ্রহণ করেন।

Recent Posts

ঊনকোটি জেলায় ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী, শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে