অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট, ২০২৬: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি -এর উদ্যোগে এবং মান্দাই ব্লক কার্যালয়ের, সহযোগিতায় ‘ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন ২০২৬’ রাজ্যস্তরের উদ্বোধনী কর্মসূচি গতকাল মান্দাই ব্লকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশন (ত্রিপুরা) এর মিশন অধিকর্তা সাজু ভাহিদ এ। এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, ব্লক কর্মী, টিআই-এনজিও, এলডব্লিউএস এর প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন। এই প্রচারাভিযানের মূল লক্ষ্য হলো এইচআইভি প্রতিরোধ, দ্রুত পরীক্ষা, চিকিৎসা, পরিচর্যা ও সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এইচআইভি/এইডস-সংক্রান্ত কুসংস্কার ও বৈষম্য দূর করা। এই কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের অংশগ্রহণ আরও শক্তিশালী করা এবং এইচআইভি প্রতিরোধের বার্তা সর্বস্তরে পৌঁছে দিয়ে “এইচআইভি, ড্রাগস মুক্ত রাজ্য” গড়ার সম্মিলিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। একই দিনে জেলাস্তরে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিকে, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি -এর উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের সহযোগিতায় ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন ২০২৬’ এর জেলাস্তরের উদ্বোধনী কর্মসূচি বামুটিয়া ব্লকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, ব্লক কর্মী, টিআই-এনজিও, এলডব্লিউএস প্রতিনিধি, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের গুরুত্বের উপর জোর দেওয়া হয়। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি -এর উদ্যোগে এবং অমরপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় গোমতী জেলায় ‘ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন ২০২৬’ এর জেলাস্তরের উদ্বোধনী কর্মসূচি গতকাল অনুষ্ঠিত হয়। গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় এর উপস্থিতিতে প্রচারাভিযানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অমরপুর মহকুমা ও নগর পঞ্চায়েতের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এইচআইভি/এইডস এবং ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অমরপুর মহকুমা হাসপাতাল থেকে অমরপুর নগর পঞ্চায়েত পর্যন্ত একটি গণসচেতনতা র্যালি আয়োজন করা হয়। প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার হাতে র্যালিতে অংশ নেন।
ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি -এর উদ্যোগে এবং চম্পাহরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহযোগিতায় খোয়াই জেলার সীতেশ স্মৃতি কমিউনিটি হল -এ “‘ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন ২০২৬’”-এর জেলাস্তরের উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, ছাত্রছাত্রী এবং অন্যান্য অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এর উদ্বোধন করেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ। অনুষ্ঠানে এইচআইভি প্রতিরোধ, সচেতনতা, পরীক্ষা ও চিকিৎসার পাশাপাশি একটি এইচআইভি-মুক্ত সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি -এর উদ্যোগে এবং সিপাহিজলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের সহযোগিতায় মেলাঘরের সোনামুড়া মহকুমা হাসপাতালে ‘ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন ২০২৬’ এর জেলাস্তরের উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলাঘর পুরপরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়। আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, টিআই-এনজিও এবং অন্যান্য অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এর উদ্যোগে এবং উত্তর ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের সহযোগিতায় পানিসাগর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে ‘ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন ২০২৬’-এর জেলাস্তরের উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীপক হালদার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উত্তর ত্রিপুরা। এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন।আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, ব্লক কর্মী, টিআই-এনজিও, এলডব্লিউএস-এর প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা এবং এইচআইভি-সংক্রান্ত কলঙ্ক ও বৈষম্য হ্রাসের বিষয়ে জনসচেতনতা আরও শক্তিশালী করা।
আমবাসা টাউন হলে “ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন ২০২৬’”-এর জেলাস্তরের উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক পার্থ দাস। এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন। আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, ব্লক কর্মী, টিআই-এনজিও এবং অন্যান্য অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।এই প্রচারাভিযানে এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা এবং সম্মিলিত সামাজিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাইখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন মনুবনকুল বাজারে ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন ২০২৬’ এর জেলাস্তরের উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জ্যোতির্ময় দাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, দক্ষিণ ত্রিপুরা। এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন।আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, ব্লক কর্মী, টিআই-এনজিও এবং অন্যান্য অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে এইচআইভি প্রতিরোধ, দ্রুত পরীক্ষা, চিকিৎসা এবং সম্প্রদায়ের সহযোগিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স হলে ‘ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন ২০২৬’এর ঊনকোটি জেলাস্তরের উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শীর্ষেন্দু চাকমা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ঊনকোটি। এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন।আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, ব্লক কর্মী, টিআই-এনজিও, এলডব্লিউএস-এর প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা ও সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং “এইচআইভি-মুক্ত ভারত” গড়ার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ত্রিপুরার রাজ্যস্তর ও জেলাস্তরের বিভিন্ন উদ্বোধনী কর্মসূচিতে প্রায় ৯০০ জন আশাকর্মী অংশগ্রহণ করেন। তাঁদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী, ছাত্রছাত্রী, টিআই-এনজিও, এলডব্লিউএস -এর প্রতিনিধি, ব্লক কর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন সক্রিয়ভাবে অংশ নেন। এই ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে ত্রিপুরায় এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা, পরিচর্যা ও সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এইচআইভি-সংক্রান্ত কলঙ্ক ও বৈষম্য দূর করার লক্ষ্যে “এইচআইভি-মুক্ত রাজ্য” গড়ার সম্মিলিত প্রচেষ্টা আরও শক্তিশালী হল। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানালো হয়েছে।








