সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ

অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: সীমান্ত এলাকায় জনজীবনে শান্তি ও সংহতি বজায় রাখতে সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা এক আদেশে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সিপাহীজলা জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত এলাকায় এই বিধিনিষেধ কার্যকর হবে।

আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ১২ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই আদেশ অনুযায়ী, রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ১৬৩ ধারার অধীনে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সামরিক বাহিনী, আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের সদস্যদের চলাচলের ক্ষেত্রে, সিপাহীজলা জেলার পুলিশ সুপার এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকদের অনুমোদিত সাধারণ মানুষের চলাচলে, জরুরি সরকারি দায়িত্ব পালনের প্রয়োজনে সরকারি কর্মচারিদের চলাচলে, জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের চলাচলের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। আদেশ অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩- এর ২২৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

Recent Posts

গোমতী জেলা হাসপাতাল, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ

দুর্জয়নগরে নার্সিং কলেজ, নার্সিং স্কুল ও এএনএম ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধন, সরকার প্রান্তিক অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলছে: মুখ্যমন্ত্রী