ভিলেজ কমিটি নির্বাচন, ধলাই জেলায় ১১০টি ভিলেজ কমিটিতে ৯০২টি আসন রয়েছে: জেলা শাসক

অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর, ২০২৬: ধলাই জেলায় মোট ১১০ টি ভিলেজ কমিটি রয়েছে এবং মোট আসন রয়েছে ৯০২টি। ভিলেজ কমিটির নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৯০ হাজার ৪৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯৪ হাজার ৩১৪ জন। আজ ধলাই জেলা শাসক কার্যালয়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বিবেক এইচ বি এই সংবাদ জানান। জেলা শাসক জানান, ধলাই জেলায় ৯০২ টি আসনের মধ্যে ৫২ টি আন- কনটেস্ট আসন রয়েছে।

তিনি জানান, ভিলেজ কমিটির নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্লকস্তরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ই ডি ভি কাস্টিং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলা শাসক জানান, আগামী ২৮ সেপ্টেম্বর সকল ৭ টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ভোটদান চলবে বিকেল ৪ টা পর্যন্ত। আগামী ৫ অক্টোবর ভোট গণনা শুরু হবে সকল ৮ টা থেকে । তিনি জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে। ভোটারদের ভয়মুক্ত হয়ে ভোটদানে অংশ গ্রহণ করার জন্য জেলা শাসক
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহ্বান জানিয়েছেন।

Recent Posts