আগরতলা পুরনিগম সহ সমগ্র রাজ্যে ২১টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশিত

অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন পুর ও নগর সংস্থাগুলির সাধারণ নির্বাচনকে সামনে রেখে আজ আগরতলা পুরনিগম সহ সমগ্র রাজ্যে ২১টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে ৭৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে আগরতলা পুরনিগম এলাকায়। পুরনিগম এলাকায় সব মিলিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪৩৯টি।

এছাড়া জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকায় ১১টি, রাণীরবাজার পুর পরিষদ এলাকায় ১৩টি, মোহনপুর পুর পরিষদ এলাকায় ১৫টি, কৈলাসহর পুর পরিষদ এলাকায় ২০টি, কুমারঘাট পুর পরিষদ এলাকায় ১৫টি, ধর্মনগর পুর পরিষদ এলাকায় ৪৫টি, পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় ১৩টি, আমবাসা পুর পরিষদ এলাকায় ১৫টি, কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় ১১টি, খোয়াই পুর পরিষদ এলাকায় ১৫টি, তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় ২৪টি, অমরপুর নগর পঞ্চায়েত এলাকায় ১৩টি, উদয়পুর পুর পরিষদ এলাকায় ৩৪টি, মেলাঘর পুর পরিষদ এলাকায় ১৭টি, সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় ১৩টি, বিশালগড় পুর পরিষদ এলাকায় ১৮টি, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এলাকায় ১১টি, বিলোনীয়া পুর পরিষদ এলাকায় ১৭টি, শান্তিরবাজার পুর পরিষদ এলাকায় ১৫টি এবং সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় ৯টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

Recent Posts