সোনামুড়ায় শিশু স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সম্প্রতি শিশুদের বিভিন্ন রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে এক বিশেষ শিশু স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রূপক দাস বিভিন্ন বয়সের মোট ১৭ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। পাশাপাশি শিশুর অভিভাবকদের শিশুর স্বাস্থ্যের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts