অভিজাত সাজ মানেই যে উজ্জ্বল রং, চোখধাঁধানো জাঁকজমক কিংবা ভারী কারুকাজ হতে হবে, এমন কোনও কথা নেই। নিজের জন্মদিনের বিশেষ মুহূর্তে সেই কথাই যেন আরও একবার প্রমাণ করলেন নীতা আম্বানি। ভারী লেহঙ্গা কিংবা জমকালো পোশাকের বদলে এ দিন তিনি বেছে নিলেন একেবারে হালকা, স্নিগ্ধ ও রুচিশীল সাজ। নরম আইভরি রঙের শাড়িজুড়ে ফুটে উঠেছে গোলাপি পদ্মের নকশা। সঙ্গে পদ্মপাতা ও জ্যামিতিক প্রিন্টের ব্লাউজ়। সব মিলিয়ে সাবেকিয়ানা আর আধুনিকতার মেলবন্ধনে নীতার জন্মদিনের সাজে ধরা পড়ল এক অনন্য আভিজাত্য।








