সুপৌল, ২৬ নভেম্বর : মঙ্গলবার জনঅভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত দ্বিতীয় আপিলের মোট ১৯টি মামলার শুনানি করেন বিহারের সুপৌলের জেলাশাসক সাওয়ান কুমার। শুনানি চলাকালীন চারটি মামলার নিষ্পত্তি করা হয় । অন্যদিকে, ১৪টি মামলার পরবর্তী শুনানির জন্য ১ ডিসেম্বর ২০২৬ এবং একটি মামলার ক্ষেত্রে ৮ ডিসেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুনানি পর্বে জেলাশাসক সংশ্লিষ্ট মামলাগুলির তথ্য সংগ্রহ করেন এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া পর্যালোচনা করেন। এই সময় সুপৌলের জেলা কর্মসূচি আধিকারিক (সংস্থাপন, শিক্ষা) কার্যালয় কক্ষে উপস্থিত ছিলেন। পাশাপাশি, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাঘোপুর, ত্রিবেণীগঞ্জ ও ছাতাপুরের সার্কেল অফিসার এবং বসন্তপুরের রাজস্ব আধিকারিক শুনানিতে যোগ দেন মঙ্গলবার ।জনঅভিযোগ সংক্রান্ত মামলাগুলির শুনানির সময় নির্ধারিত নিয়ম মেনে দ্রুত পদক্ষেপ ও নিষ্পত্তির ওপর বিশেষ জোর দেন জেলাশাসক।









