রায়পুর, ২৬ নভেম্বর : ছত্তিশগড়ের রায়পুরে ইউপিএসসি ও পিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এমন পড়ুয়াদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টায় সেন্ট্রাল লাইব্রেরির মাল্টিমিডিয়া রুমে আয়োজন করা হয়েছে একটি বিশেষ আলোচনাসভা । সভার বিষয়— ‘দ্য জার্নি শেয়ার্ড।
এই আলোচনাসভায় অংশ নেবেন ২০২৫ ব্যাচের আইএএস আধিকারিক আর. কে. গোকুল (সহকারী কালেক্টর, রায়গড়), যশবন্ত নায়েক (সহকারী কালেক্টর, বস্তার) এবং ঈশান্ত জয়সওয়াল (সহকারী কালেক্টর, কোরবা) এর মতো ব্যক্তিরা । মূলত পরীক্ষার কার্যকর প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা, পড়াশোনার কৌশল, প্রিলিমস, মেনস ও ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং ব্যর্থতা কাটিয়ে নিরন্তর এগিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সফল প্রার্থীদের অভিজ্ঞতার মাধ্যমে যুবসমাজকে সঠিক দিশা, বাস্তবসম্মত পরামর্শ ও অনুপ্রেরণা জোগানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নালন্দা চত্বর, তক্ষশিলা চত্বর ও সেন্ট্রাল লাইব্রেরি সহ আগ্রহী সমস্ত ইউপিএসসি ও পিএসসি পরীক্ষার্থীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।









