নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ কালভার্টে ধাক্কা বাইকের; মৃত ১, গুরুতরভাবে আহত আরও ১ জন

রুরকি, ২৬ নভেম্বর : উত্তরাখণ্ডের রুরকির কোর কলেজ রোডে ঘটলো এক পথ দুর্ঘটনা।  দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে , রহমতপুরের টাটা মোটরসের কাছে। একটি বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের, গুরুতরভাবে আহত আরও এক । বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আজ্জু এবং আহতের নাম আকাশ। দুজনেই লন্ধৌরার বাসিন্দা।
বুধবার এক পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার রাতে আজ্জু এবং আকাশ বাইকে চড়ে রহমতপুরের দিক থেকে কোর কলেজের দিকে যাচ্ছিল। টাটা মোটরসের কাছে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ কালভার্টে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আজ্জুর মৃত্যু হয় এবং আকাশ গুরুতর জখম হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।  ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
Recent Posts