বোল্লা কালীপুজো উপলক্ষ্যেই একলাখি স্টেশনে থামবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন

কলকাতা, ২৬ নভেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য একলাখি স্টেশনে পাঁচ জোড়া বিশেষ ট্রেনের অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করল রেল। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। প্রতিটি ট্রেন সেখানে দু’মিনিট করে দাঁড়াবে।এদিন রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ ও ৩০ নভেম্বর ডিব্রুগড়-কলকাতা ও কলকাতা-ডিব্রুগড় বিশেষ ট্রেন, ২৭ ও ২৮ নভেম্বর হাওড়া-লামডিং ও লামডিং-হাওড়া বিশেষ ট্রেন, ২৫ ও ২৬ নভেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি-হাওড়া বিশেষ ট্রেন, ২৮ থেকে ৩০ নভেম্বর কলকাতা-নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি-কলকাতা বিশেষ ট্রেন এবং ২৮ ও ২৯ নভেম্বর কলকাতা-নিউ কোচবিহার ও নিউ কোচবিহার-কলকাতা বিশেষ ট্রেন একলাখি স্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত।

Recent Posts