শিলিগুড়িতে হাতির অস্বাভাবিক মৃত্যু, তদন্তে বন দফতর

শিলিগুড়ি, ২৬ নভেম্বর : শিলিগুড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে একটি হাতির। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির চন্নাজোত এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে অনুমান বনকর্মীদের। জানা গিয়েছে জঙ্গল থেকে খাবারের সন্ধানে মাঝেমধ্যেই রাতে ওই এলাকায় হাতির দল বেরিয়ে আসে। বুধবার সকালে চাষের জমির পাশেই হাতিটিকে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কার্শিয়াং ডিভিশনের এডিএফও, টুকরিয়াঝাড় রেঞ্জ এবং খড়িবাড়ি থানার পুলিশ। ওই জমির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বন দফতর সূত্রে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদ্যুতের সংস্পর্শে এসেই প্রাণ হারিয়েছে হাতিটি।
Recent Posts