‘নল জল মিত্র’ কর্মসূচিতে স্বাক্ষরিত মউ, প্রশিক্ষণ পাবেন অন্তত ১ লক্ষ যুবক-যুবতী

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : পানীয় জল ও স্যানিটেশন বিভাগ এবং ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং বুধবার ‘জল জীবন মিশন ২.০’-এর অধীনে ‘জল সরবরাহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ দক্ষতা কর্মসূচি’ (নল জল মিত্র)-র জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো—দেশজুড়ে বিদ্যমান ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট-এর নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এমন একটি প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলা, যারা গ্রামীণ পাইপযুক্ত জল সরবরাহ ব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করতে সক্ষম হবে।
 জল শক্তি মন্ত্রক জানিয়েছে, এই সমঝোতা চুক্তির অধীনে ‘জল জীবন মিশন’-এর বর্ধিত মেয়াদকালে অন্তত এক লক্ষ প্রার্থীকে প্রশিক্ষণ ও শংসাপত্র প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন দিল্লিতে জল শক্তি মন্ত্রী সি আর পাটিল, জল শক্তি প্রতিমন্ত্রী ভি. সোমান্না এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রীরা গ্রামীণ জল সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে এই সমঝোতা চুক্তির গুরুত্ব তুলে ধরেন।
Recent Posts