সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফ-এর সঙ্গে আরও নিবিড় সম্পর্ক তৈরির আর্জি মুখ্যমন্ত্রীর

কোচবিহার, ২৬ নভেম্বর : সীমান্ত সুরক্ষা নিয়ে
বিএসএফ-এর সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে বলে জানালেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বুধবার সভায় বলেন, জমি দেওয়া হয়ে গিয়েছে এবং যেটুকু বেড়া বাকি ছিল, সেই ফেন্সিং সম্পূর্ণ হবে।
সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা থেকে শুরু করে গাঁজা চাষ, জাল নোট, ফেনসিডিল ও মাদক পাচার, সব বন্ধ করার কথাও বলেন তিনি।
পাশাপাশি মহিলাদের নিরাপত্তার প্রশ্নে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, কোনও দিদি, বোন বা কন্যার দিকে কেউ আঙুল তুললে সেই আঙুল ভেঙে দিতে হবে।
অতীতের প্রসঙ্গ টেনে খাগড়াবাড়িতে তাঁর গাড়িতে পেট্রোল ঢালার ঘটনার কথা মনে করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “ছবিগুলো আমার গোছানো আছে। উন্নয়ন হবে, হিসাবও হবে।”
Recent Posts