ড্রেন থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারী, ২০২৫: রাজধানীর আশ্রম চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় রাস্তার ড্রেন থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় রবিবার। বয়স আনুমানিক ৬০ উর্ধ্ব হবে। রবিবার বিকেলে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা।

খবর দেয় পূর্ব আগরতলা থানা পুলিশকে। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ ছুটে আসে। সংবাদ লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে