অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারী, ২০২৫: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক নির্দেশে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে বর্তমানে ত্রিপুরা সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে দেশের একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এজন্য সব অংশে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে৷ আজ ফটিকরায়ে নজরুল কলাকেন্দ্রে কুমারঘাট মহকুমা ভিত্তিক পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস৷
অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকেও স্মরণ করেন৷ এদিন পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে নজরুল কলাকেন্দ্রে সকালে শিশু শিল্পীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ত্রিপুরার ইতিহাস সবাইকে জানতে হবে৷
তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ভারতে এখন সম্মানের আসনে প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারাকে অব্যাহত রেখে জাতি-জনজাতি সহ সকল অংশের একতা ও সৌভ্রাতৃত্বের মাধ্যমে দেশে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে ত্রিপুরাকে গড়ে তুলতে তিনি সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান৷ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক তাপস ভৌমিক রাজতন্ত্র থেকে গণতন্ত্রে ত্রিপুরা উত্তোরণের ইতিহাস তুলে ধরে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য রাখেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যন সুমতি দাস৷ সভাপতিত্ব করেন ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্ত কর। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক এন এস চাকমা। উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস, ডিসিএম শুভঙ্কর সেন, সমাজসেবী নীলকান্ত সিনহা, তরূন দাস, শিবেন্দ্র ঘোষ প্রমুখ ধর্মনগর : ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আজ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সমর চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক সজল দেবনাথ। অনুষ্ঠিত হয় ক্যুইজ প্রতিযোগিতা৷ স্থানীয় শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
কাঞ্চনপুর : কাঞ্চনপুর টাউনহলে আজ মহকুমা ভিত্তিক পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন এমডিসি শৈলেন্দ্র চন্দ্র নাথ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার ডিসিএম অনন্ত কুমার দাস, ডিসিএম শক্তিকুমার দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক এমডিসি শৈলেন্দ্র চন্দ্র নাথ পূর্ণরাজ্য দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন৷ স্থানীয় শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷
পানিসাগর : পানিসাগর টাউনহলে আজ পানিসাগর মহকুমা ভিত্তিক পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস৷ এই দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরে তিনি আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী নিরুপম দে, ধনঞ্জয় দাস প্রমুখ।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস৷ অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা পানিসাগরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
কৈলাসহর : কৈলাসহরের উনকোটি কলাক্ষেত্রে আজ পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের কাউন্সিলার দীপক রঞ্জন পাল৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধাকিশোর ইনস্টিটিউশনের প্রবীণ শিক্ষক নীতিশ বিশ্বাস৷ সভাপতিত্ব করেন রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী৷ স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি বেনিমাধব চক্রবর্তী।
ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় বক্তৃতা প্রতিযোগিতা৷ অনুষ্ঠানের শুরুতে রাধাকিশোর ইনস্টিটিউশনের মাঠ থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উনকোটি কলাক্ষেত্রে সমাপ্ত হয়। খোয়াই : খোয়াইয়ে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় দশরথ দেব মেমোরিয়াল কলেজের অডিটোরিয়ামে৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ খোকন মজুমদার। পূর্ণরাজ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রফেসর ড. দীপঙ্কর বিশ্বাস।
অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারী, ২০২৫: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের টিচার কাউন্সিলের সেক্রেটারি বাবুরাম স্বামী, এন্টনি জমাতিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্যুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা৷ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পূর্ণরাজ্য দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
জম্পুইজলা : জম্পুইজলায় ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠিত হয় বুখুরুই কমিউনিটি হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিসিএম সুদীপ দেববর্মা। উপস্থিত ছিলেন ডিসিএম বিশ্বনাথ রায়, বিদ্যালয় পরিদর্শক অশোক দেববর্মা, সুধন্যা দেববর্মা স্মৃতি দ্বাদশমান বিদ্যালয়ের প্রিন্সিপাল ধর্মচরণ জমাতিয়া, সিপাহীজলা জেলা কালচারাল অ্যাডভাইজরি কমিটির সদস্য শচীন কলই প্রমুখ৷ এই অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷
মোহনপুর : মোহনপুরে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় মোহনপুর পঞ্চায়েত সমিতির মিলনায়তনে৷ মহকুমা ভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ৷ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, পুর পরিষদের কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, বিডিও ধৃতিশেখর রায়, পূর্ণরাজ্য দিবস পালনের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব কাউন্সিলার কার্তিক আচার্য, সমাজসেবী চন্দ্র কুমার শীল দাস প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জীব দাস। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক অশোক দেববর্মা। বক্তৃতা ও ক্যুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
জিরানীয়া : উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জিরানীয়া মহকুমায় আজ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় চৌধুরীবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের উন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও রূপায়ণের কথা তুলে ধরেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক গৌতম দাস।
ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা রীণা দাস৷ ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় ক্যুইজ প্রতিযোগিতা৷ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সোনামুড়া : সোনামুড়া টাউন হলে আজ সোনামুড়া মহকুমা ভিত্তিক ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়।
সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন শাহজাহান মিঞা, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য বিশ্বজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী শুভ্রজিৎ দাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধক এবং অতিথিগণ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস পালনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন৷ স্বাগত বক্তব্য রাখেন নগর পঞ্চায়েতের উপকাৰ্যনিৰ্বাহী আধিকারিক প্রবীর সাহা৷ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় ক্যুইজ প্রতিযোগিতা৷ পূর্ণরাজ্য দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
অমরপুর : অমরপুর নগর পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি সবকা সাথ সবকা বিকাশের নীতিকে অবলম্বন করে সব অংশের জনগণের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুচিত্রা দাস, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, মহকুমা শাসক অনুপম চক্রবর্তী প্রমুখ৷ অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ছাত্রছাত্রী ও উপস্থিত জনগণকে নিয়ে এক বর্ণাঢ শোভাযাত্রা অমরপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
করবুক : করবুকে পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আজ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। তিনি পূর্ণরাজ্য দিবস পালনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন৷ এছাড়া বক্তব্য রাখেন মহকুমা শাসক শ্যামজয় রিয়াৎ, মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলাছড়ি বিএসি’র চেয়ারম্যান থঙগ মগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সুশীল রিয়াং, প্রণব শঙ্কর ত্রিপুরা, বিশাল দেববর্মা, সপ্তম কিরণ জমাতিয়া প্রমুখ। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
শান্তিরবাজার : তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি বিএসি’র চেয়ারম্যান অশোক মগ, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক কৃষ্ণ চন্দ্র গুপ্ত প্রমুখ।
স্বাগত ভাষণ দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা। অনুষ্ঠানে আলোচনাকালে অতিথিগণ ত্রিপুরার শিল্প সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গৌরবজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তপন কুমার দাস।









