শিক্ষক বদলির জেরে স্কুল পড়ুয়ারা সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক, ২২জানুয়ারী, ২০২৫: বিজ্ঞান শিক্ষক বদলির জেরে স্কুল পড়ুয়ারা সড়ক অবরোধ করে। ঘটনা ফটিকরায় নোয়াগাঁও বিদ্যালয়ের সম্মুখে। এদিন কাঞ্চনবাড়ি নেপালটিলা রাস্তা এবং মশাউলি থেকে লালজুরি যাবার রাস্তা অবরোধে বসে ছাত্র-ছাত্রীরা। তারা বলেন এই বদলি ছাত্র-ছাত্রীরা কোন ভাবে মানবে না শিক্ষক রাহুল দেবনাথের বদলি।

এই শিক্ষককে কৈলাসহর ফুলতলি স্কুলে বদলি করা হয়েছে। এ নিয়ে ছাত্র-ছাত্রীদের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে কোন কাজের কাজ হয় নি। অবশেষে তারা বাধ্য হয়ে অবরোধ সংঘটিত করে। ঘটনার খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি কুমারঘাট আইএস অফিস থেকেও ছুটে আসেন। পরে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয়।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে