নেতাজী জন্মজয়ন্তী, যুবাদের নেতাজীর আদর্শ ও উদ্দীপনা অনুসরণ করতে রাজ্যপালের আহ্বান

অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী, ২০২৫: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু নেতাজী জন্মজয়ন্তীতে আজ সকালে মহারাজগঞ্জ বাজারের সন্নিকটে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে মহান এই স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, নেতাজী দেশের যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

রাজ্যপাল রাজ্যবাসীকে বিশেষ করে যুবাদের নেতাজীর আদর্শ ও উদ্দীপনা অনুসরণ করতে আহ্বান জানান। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts