সারা দেশের সাথে রাজ্যেও গান্ধীর প্রয়াণ বার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস

অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারী, ২০২৫ : ৩০ জানুয়ারি মোহন দাস করমচাঁদ গান্ধীর প্রয়াণ বার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়। ৩০ জানুয়ারি নয়া দিল্লি বিরলা হাউজের লোনে প্রার্থনা সবাই যাওয়ার পথে মোহন দাস করমচাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গডছে। তাই প্রয়াণ বার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছে রাজ্য প্রদেশ কংগ্রেস। সকাল ১১ টায় দুই মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তী সময় মোহন দাস করমচাঁদ গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। তারপর তারা গান্ধী ঘাটে শহীদ বেদীতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান দেশজুড়ে এইদিন মহাত্মা গান্ধীর শহিদান দিবস পালন করা হয়েছে।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পক্ষ থেকেও কংগ্রেস কার্যালয়ের সামনে গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ২ মিনিট আমরা নিরাবতা পালন করেছি এরপর গান্ধীঘাটে গিয়ে আমরা শ্রদ্ধা নিবদেন করবো। আমাদের এই কর্মসূচির মধ্যে দিয়ে গান্ধীজির যে জীবন ধারা সত্য, অহিংসা এবং সম্প্রীতি অনুপ্রেরণা শেখায়। আমাদের সমগ্র দেশবাসী গান্ধীজিকে স্মরণ করে আমাদের জাতীয় বীরদের প্রতি আমার এই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। তিনি আরও জানান যারা গান্ধীজীর বিচার ধারাকে অবলুপ্তি করে, দেশের স্বাধীনতা আন্দোলনকে অবমাননা করে দেশের শাসন ক্ষমতা পরিচালন করতে চায় তাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে