৫ ফেব্রুয়ারি শান্তিরবাজারে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মহড়া

অনলাইন ডেস্ক, ০১ ফেব্রুয়ারী, ২০২৫ : দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় শান্তিরবাজার ডিগ্রী কলেজ প্রাঙ্গনে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ায় ভূমিকম্প সম্পর্কিত নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

মহড়াকে সফল করার জন্য গত ২৯ জানুয়ারি শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা শাসক মনোজ কুমার পাল, পুলিশ, টিএসআর ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে