অনলাইন ডেস্ক, ০১ ফেব্রুয়ারী, ২০২৫ : বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে দক্ষতা উন্নয়ন দপ্তর। আগামী ৪ ফেব্রুয়ারি অভয়নগরস্থিত ন্যাশনেল ক্যারিয়ার সার্ভিস সেন্টার- ডিফারেন্টলি অ্যাবল-এ দুপুর ১২টায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের জন্য ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে অবহিত করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় যাদু প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।









