খোয়াই জেলায় ৩৮,১২,৪৫৭ শ্রমদিবস সৃষ্টি

অনলাইন ডেস্ক, ০১ ফেব্রুয়ারী, ২০২৫ : এমজিএন রেগায় খোয়াই জেলায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩৮ লক্ষ ১২ হাজার ৪৫৭ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৮৫ কোটি ১৮ লক্ষ ৯৯ হাজার টাকা।

জেলার তুলাশিখর ব্লকে ৭,৯১,৭৫৫, খোয়াই ব্লকে ৪,৭৫,৬২৮, পদ্মবিল ব্লকে ৫,২৬,২৯৯, কল্যাণপুর ব্লকে ৫, ১৩, ৪৬৬, মুঙ্গিয়াকামী ব্লকে ৭,১২,০৮৫ ও তেলিয়ামুড়া ব্লকে ৭,৯৩,২২৪ শ্রমদিবসের কাজ হয়েছে। এই কর্মসূচিতে জেলায় কর্মসংস্থানের পাশাপাশি স্থায়ী সম্পদ সৃষ্টি করা হয়েছে। খোয়াই জেলাশাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts