বাংলাদেশি পাচারে দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হল জিআরপি থানার পুলিশ

অনলাইন ডেস্ক, ০১ ফেব্রুয়ারী, ২০২৫ : আবারো আগরতলা জিআরপি থানার পুলিশ দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হল। শুক্রবার গভীর রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ, সিধাই থানার পুলিশ, লেফুঙ্গা থানার পুলিশ ও বামুটিয়া ফাঁড়ির পুলিশের সহযোগিতা নিয়ে দুই জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস।

আগরতলা জিআরপি থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। মূলত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে তারা সাহায্য করত। ধৃতরা হল সিধাই থানার অন্তর্গত তালতলা ছিচুরিয়া এলাকার বাসিন্দা রাজধন সরকার ও লেফুঙ্গা থানার অন্তর্গত আকাশ রায়।

শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান জানুয়ারি মাসে আগরতলা রেল স্টেশন থেকে মোট ৯ জন বাংলাদেশী নাগরিক এবং ১৩ দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

Recent Posts