ধনবিলাস আয়ুষ্মান আরোগ্য মন্দিরে বিশ্ব ক্যান্সার দিবস

অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী, ২০২৫: ঊনকোটি জেলার কনিকা মেমোরিয়াল থমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তগর্ত ধনবিলাস আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ৪ ফেব্রুয়ারি, ২০২৫ বিশ্ব ক্যান্সার দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীদের মধ্যে স্বাস্থ্যকর্মীরা ন্যাশনাল পেইন এন্ড পেলিয়েটিভ কেয়ার এর অন্তর্গত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

এরমধ্যে রয়েছে বিভিন্ন ধরণের স্তনের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, মস্তিষ্কের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, যকৃত, পাকস্থলী ও অন্ত্রের ক্যান্সার ইত্যাদি। স্বাস্থ্যকর্মীরা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের এই সমস্ত ক্যান্সার আক্রান্ত হবার কারণ,শনাক্তকরণে সংকেত ও লক্ষণ এবং প্রতিকারের উপায়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ক্যান্সার আক্রান্ত হবার কারণ হিসাবে মূলত তামাক ও তামাকজাত পদার্থের ব্যবহার ও মদ্যপান ইত্যাদি থেকে বিরত থাকার জন্য স্বাস্থ্যকর্মীরা পরামর্শ প্রদান করেন।

সাবধানতা অবলম্বন করে ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত এলাকাবাসীদেরকে ক্যান্সার স্ক্রিনিং করেন। এরমধ্যে মুখগহ্বরের ক্যান্সার স্ক্রিনিং ১৮ জন এবং স্তনের ক্যান্সার স্ক্রিনিং ৯ জন । অনুষ্ঠানে তাতে যাদের সন্দেহজনক লক্ষণ ছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য বলেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবিলাস আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার রীমা বেগম, এএনএম ভবানী দত্ত সহ এলাকার আশাকর্মীগণ।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে