খোয়াইয়ে ১৯তম জারি সারি উৎসব ও মিলন মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী, ২০২৫: খোয়াইয়ের পূর্ণিমা উচ্চ বিদ্যালয়ে লালন মঞ্চে গতকাল সন্ধ্যায় ৩ দিনব্যাপী ১৯তম জারি সারি উৎসব ও মিলন মেলা শুরু হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, খোয়াই পঞ্চায়েত সমিতি, খোয়াই পুর পরিষদ এবং ওয়াকফ বোর্ডের উদ্যোগে এই উৎসব ও মেলার আয়োজন করা হয়।

উৎসব ও মেলার উদ্বোধন করেন সমাজসেবী অমিত রক্ষিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায়, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন খোয়াই পুর পরিষদের সদস্যা ঊষা সিংহ৷ উৎসব ও মেলা উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ৮টি স্টল খোলা হয়েছে। উৎসব ও মেলার প্রথম দিন স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷

Recent Posts