পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত। তাঁর প্রয়াণে রাজ্য এক দক্ষ সংগঠক ও প্রশাসককে হারাল।’

শোক বার্তায় মুখ্যমন্ত্ৰী ঈশ্বরের কাছে প্রয়াত বলাই গোস্বামীর বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে